ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

সাঘাটায় বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৪৪৪১ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাঘাটায় বাসর রাতে নববধূয়কে সংঘবদ্ধ ধর্ষণ

সাঘাটায় বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আশাদুল ইসলাম ওরফে আসিফ মিয়াসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সাঘাটা উপজেলায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৭ আগস্ট সাঘাটা উপজেলার বাসিন্দা আসিফের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার ১৮ বছর বয়সী ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। বিয়ের পর স্বামী আসিফ মিয়া স্ত্রীকে নিয়ে বাড়িতে যান। পরদিন রাতে ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

পড়ুন>>শিক্ষার মান নিম্নমুখী: প্রাথমিক বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিভাবকরা

স্থানীয় এক বাসিন্দা বলেন, বুধবার শেষ রাতে বিয়ে শেষে বউ নিয়ে বাড়িতে যান আসিফ। বৃহস্পতিবার রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই মেয়ে। শুক্রবার দুপুরে ওই মেয়ে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহাদ আল আসাদ বলেন, গত ২৯ আগস্ট দুপুর ২টার দিকে ওই নারী আরও দুজন নারীর সঙ্গে হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা নিতে আসা ওই নারীর শরীরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে।

সাঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। প্রকৃত ঘটনা কী তা তদন্ত শেষে জানা যাবে। আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাঘাটায় বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ 

আপডেট সময় : ১১:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫