নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার দৌলতপুরে জোড়া লাগা যমজ দুই বোনের মৃত্যু: একই কবরে দাফন ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, জমা দেওয়া হলো মনোনয়নপত্র চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ১০ কোটি ডলারের বিনিয়োগ পেল শপআপের প্ল্যাটফর্ম সিল্ক নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ জাভি হার্নান্দেজ প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা

নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

 

 

নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

 

‎নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
‎বাংলাদেশ জামায়ােত ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় স্থানীয় জেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাজের মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

পড়ুন>>আটককৃত বাংলাদেশীকে ফেরত দিল বিজিবি

‎মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম।

বক্তব্য রাখেন  নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওঃ ওবায়দুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী, সাবেক নওগাঁ জেলা শিবিরের সভাপতি এ্যাডঃ আব্দুর রহিম।

‎প্রধান অতিথি তার বক্তব্য তার বক্তব্যে উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তাগণ ৫দফা দাবির সপক্ষে যৌক্তিক পর্যালোচনা তুলে ধরে বক্তব্য রাখেন এবং ৫দফা কর্মসূচী বাস্তবায়নের পর নির্বাচনের দাবী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!