নওগাঁয় তারেক রহমানের ৩১ দফা প্রচারে বিএনপির লিফলেট বিতরণ
- আপডেট সময় : ১০:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৪৯৮৪ বার পড়া হয়েছে
নওগাঁয় তারেক রহমানের ৩১ দফা প্রচারে বিএনপির লিফলেট বিতরণ
নওগাঁয় তারেক রহমানের ৩১ দফা প্রচারে বিএনপির লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁ জেলা বিএনপির আয়োজনে শহরে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির
সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুর-ই আলম মিঠু, খায়রুল আলম গোল্ডেন,
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসলাম ধলু, সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ ।
পড়ুন>> ১৩টি সম্প্রদায়ের অংশগ্রহণে ধর্মীয় সম্প্রীতি ও শান্তির বার্তা
এছাড়াও লিফলেট বিতরণে অংশ নেন জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভিন পলি, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, জিয়া ব্রিগেড এর আহবায়ক মোঃ আসাদুজ্জামান সিদ্দিকী টিপু, নওগাঁ জিয়া সংসদ এর আহবায়ক সেতু মৈত্রসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, আমরা এই ৩১ দফার মাধ্যমে দেশের মানুষকে একটি সুন্দর ভবিষ্যতের পথ দেখাতে চাই। জনগণ আজ পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুশাসনের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে।
দলীয় সূত্র জানায়, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতেই এই প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























