কাউনিয়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ২৩৭১ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে বৃহস্পতিবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া শাখার উদ্যোগে গণসমাবেশ ও মিছিল করা হয়েছে।
কাউনিয়া গালর্স স্কুল মোড় বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া শাখার সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত রংপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদ হোসেন, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হজরত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পড়ুন>> কাউনিয়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
সহ প্রচার ও দাওরাহ বিষয়ক সম্পাদক মুহাম্মদ লিয়াকত বিন সিদ্দিক,ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ একরামুল হক, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম শরীফ প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























