কাউনিয়ায় ৭ দিনেও মিলেনি নিখোঁজ গৃহবধূর সন্ধান
- আপডেট সময় : ১০:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ২৯৬০ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ৭ দিনেও মিলেনি নিখোঁজ গৃহবধূর সন্ধান
কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী ভূতছাড়া গ্রামের এক গৃহবঁধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গৃহবঁধূর নাম মোছাঃ সিমু খাতুন (৩২)। তিনি ওই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী। পারিবারিক সূত্রে জানাগেছে, গত রোববার (৫ অক্টোবর) সকালে সিমু খাতুন নিজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি।
আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পড়ুন>>পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার রাঙামাটিতে আগমন: উন্নয়ন ও সম্প্রীতির বার্তা
এ ঘটনায় গৃহবধূর স্বামী আতিয়ার রহমান কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৫০/ডি, তারিখ ৬ অক্টোবর ২০২৫। জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ সিমু খাতুনের উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকৃতি এবং ওজন প্রায় ৪৫ কেজি। তিনি একজন গৃহিণী।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি নিখোঁজ সিমু খাতুনের সন্ধান পান, তবে অনুগ্রহ করে ০১৭৬৬৭৯৯৫১২ নম্বরে যোগাযোগ করার বা নিকটস্থ থানায় জানানোর জন্য।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োযজনীয় তদন্ত চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















