ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামুতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের প্রেসিডেন্ট: মৃত্যুর ঘটনা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় জেপি মরগান, ভিসা ও মাস্টারকার্ডের তথ্য ফাঁস বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম: সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন চলছে কাতারে পর্দা উঠল ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ব্র্যাক ইউনিভার্সিটির সিলভার জুবিলি পাবলিক লেকচার সিরিজে শেকসপিয়রের অনুবাদ নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্য ছাড়ল রণতরী, ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে ট্রাম্প নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা

কাউনিয়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৭:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৫৯২৪ বার পড়া হয়েছে

কাউনিয়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

কাউনিয়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি।
রংপুরের কাউনিয়ায় ৬ দফা দাবিতে কর্মবিরতিতে নেমেছেন উপজেলা স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাউনিয়া উপজেলা শাখার আয়োজনে শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য এই কর্মসূচি শুরু হয়।

কর্মবিরতির কারণে উপজেলার সব ইউনিয়নে টিকাদান কার্যক্রম, মাঠপর্যায়ের প্রাথমিক চিকিৎসা এবং মা-শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রান্তিক জনগণ।
স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য দাবি ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আন্দোলনের মাধ্যমে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো দাবি বাস্তবায়ন হয়নি। ফলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই কর্মবিরতি পালনে বাধ্য হয়েছেন তারা।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি হলো, শিক্ষাগত যোগ্যতার যথাযথ স্বীকৃতি ও সম্মান সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন্সপেক্টর পদোন্নতি কাঠামোতে ১১তম গ্রেডে উন্নীতকরণ, ফিল্ড সুপারভাইজার পদে পদোন্নতির সুযোগ নিশ্চিতকরণ, দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসন, পদোন্নতির সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের
উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম বলেন, আমরা সরকারের প্রতিপক্ষ নই। তবে বছরের পর বছর আমাদের দাবি উপেক্ষিত হওয়ায় কর্মবিরতিতে নেমেছি। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক এরশাদুল ইসলাম,স্বাস্থ্য পরিদর্শক শাহা জালাল মিয়া, স্বাস্থ্য সহকারী আরিফুল ইসলাম, শ্যামল কুমার সিংহ, জুয়েল হোসেন প্রমুখ।

পড়ুন>> রাণীশংকৈলে বিএনপিসহ শিক্ষার্থীদের পরিষ্কার-পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

এদিকে কর্মবিরতির কারণে শিশুদের টিকাদান, প্রাথমিক চিকিৎসা ও মা-শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বক্তারা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান, যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যাহত না হয়।

এর আগে কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজয় সাহার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

আপডেট সময় : ০৭:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫