Inaspire Unity BD- ঐক্য গঠন এর পক্ষ থেকে ফ্রী মেডিকেল সেবা ও ঔষুধ বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
Inaspire Unity BD- ঐক্য গঠন এর পক্ষ থেকে ফ্রী মেডিকেল সেবা ও ঔষুধ বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট

Inaspire Unity BD- ঐক্য গঠন এর পক্ষ থেকে ফ্রী মেডিকেল সেবা ও ঔষুধ বিতরণ

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Inaspire Unity BD- ঐক্য গঠন এর পক্ষ থেকে ফ্রী মেডিকেল সেবা ও ঔষুধ বিতরণ

Inaspire Unity BD- ঐক্য গঠন এর পক্ষ থেকে ফ্রী মেডিকেল সেবা ও ঔষুধ বিতরণ

ফেনী জেলায় বন্যা শুরু হওয়ার প্রথম থেকেই বানভাসি  মানুষদের উদ্ধার, খাদ্য সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল সেবা, মশারি ও ঔষুধ বিতরণ করে যাচ্ছেন Inaspire Unity BD লিমিটেডের ৪৭ জনের একটি টিম। রবিবার (০৮ সেপ্টেম্বর) ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষিয়ারর ছোট ধলিয়া ভূইয়া বাড়ীর সামনে এ সকল সেবা দিতে দেখা গিয়েছে। বন্যা পরবর্তীও তাদের এ সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

ডা: হোসেন মোহাম্মদ শিহাব (এম.বি.বি.এস) সেন্ট্রাল মেডিকেল কলেজ হসপিটাল কুমিল্লা। মেডিকেল টিমের ৫ সদস্য প্রেসস্কাই এর মাধ্যমে  এই সেবা প্রদান করে যাচ্ছেন।

Inaspire Unity BD লিমিটেডের চেয়ারম্যান কপিল উদ্দিন প্রতিবেদককে জানান, কপিল উদ্দিন এর অর্থয়ানে সংগঠনের ভাইস চেয়ারম্যান হোসেন মোহাম্মদ মোহিত এর সহযোগিতায় ৪৮ জনের একটি টিম ফেনীর বানভাসী মানুষদের ৬দিন পর্ষন্ত উদ্ধারসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

তার পর থেকে ফেনী জেলার প্রায় ১০ টিরও অধিক গ্রামে ফ্রি চিকিৎসা সেবা, মশারি ও ওষুধ বিতরণ চলমান রেখেছেন।

তারই ধারাবাহিকতায় আজ ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া ভূঞা বাড়ির সামনে এই সেবা প্রদান করছেন, সংগঠনের পক্ষ থেকে এই সকল সেবা চলমান থাকবে বলেও জানান তিনি।

সংগঠনের ভাইস চেয়ারম্যান হোসেন মোহাম্মদ মোহিত প্রতিবেদককে জানান, চলমান কার্যক্রমের মধ্যেমে সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন এলকায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে।

এ নিয়ে প্রায় ২০ টিরও বেশি পরিবারের তালিকা সংগ্রহ করেছেন তারা। মেডিকেল সেবা প্রদানের পাশাপাশি ঘর নির্মাণের কাজ শুরু করবেন বলেও তিনি জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!