সোনাহাট ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞান প্রদর্শকের অবসর জনিত বিদায় প্রদান
- আপডেট সময় : ১১:০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১ ৭১১ বার পড়া হয়েছে
সোনাহাট ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞান প্রদর্শক মোঃ খয়বর আলীর অবসর জনিত বিদায় প্রদান করা হয়। ১৭ সেপ্টেম্বর সোনাহাট ডিগ্রী কলেজ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।সোনাহাট ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দ এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করে ।
সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ভূরুথানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, কচাকাটা থানা অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম, বলদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ্ লুৎফর রহমান ও সোনাহাট ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এ সময় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,বিদ্যূৎসাহী সদস্য ফয়জার রহমান, অধ্যক্ষ বাবুল আক্তার, সহকর্মী সহকর্মী খুরশীদ আলম, নবী হোসেন প্রমুখ তার স্মৃতিচারণ করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























