ভূরুঙ্গামারীতেে এক যুবককে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০৮:১৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১ ৩২২ বার পড়া হয়েছে
কুড়িগ্র্রামের ভূরুঙ্গামারীতে ফরিদুল(৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে।বুধবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় সোনাহাট ব্রীজের পূর্বপাড়ে এ ঘটনা ঘটে।নিহত ফরিদুল উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমের ছেলে।এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে সাইফুরসহ তিন জনকে গ্রেফতার করছে পুলিশ।
জানা গেছে বুধবার সন্ধ্রায় ফরিদুল বাড়ি থেকে ভূরুঙ্গামারী আসার সময় সোনাহাট ব্রীজের পূর্ব পাড়ে শহীদ মোড় এলাকায় পৌঁছলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ব্রীজগাড় এলাকার কাদের আলীর পূত্র সাইফুর ও তার দুই ভাই তার পথরোধ করে সাইফুরের বাড়িতে তুলে এনে বেধড়ক মার পিট করে।
এতে ফরিদুল জ্ঞান হারিয়ে ফেলে।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্হল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।অবস্থার অবনতি হলে ফরিদুলকে উন্নত চিকিৎসার জন্য রংপর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।সেখানে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্হায় ফরিদুলের মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার সকালে জড়িত কয়েকজনকে আটক করে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























