ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

ভূরুঙ্গামারীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২ ৩৩০ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় করণের দাবীতে মানববন্ধন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট ।বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করণ সহ আট দফা দাবিতে শতাধিক শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আট দফা দাবির মধ্যে রয়েছে-স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলো জাতীয় করণ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ডাটা বেইজ চূড়ান্ত করণ।

এসময় বক্তারা বলেন, ২০১৩ সালে ৩৬ হাজার ৮৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলেও একই দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ইবতেদায়ী মাদরাস গুলোকে জাতীয় করণ করা হয়নি। ৩৩ বছর যাবত বিনা বেতনে চাকুরী করে শিক্ষকরা মানববেতর জীবন যাপন করছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সদস্য সচিব মাওলানা রফিকুল ইসলাম, আহ্বায়ক হাসমত আলীসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় : ১০:০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২