ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২ ২৯৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও থেকে মোঃ মজিবর রহমান শেখ:ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। ১ জুন বুধবার এ উপলক্ষে র্যালি, আলোচনা চিত্রাংকন,কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহন করেন। ঠাকুরগাঁও জেলা প্রাণীসম্পদ দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।এ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেনে নিন>>এবার গরুর গোবর থেকে তৈরি হবে বিদ্যুৎ কোষ, একটা গরুর গোবরে পুরো বছর বাড়িতে জ্বলবে আলো
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভুইয়া, বিশেষ অতিথি জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, পৌর মেয়র আন্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো ,সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃহেমন্তু কুমার রায় বক্তব্য প্রদান করেন । অন্যান্যের মধ্যে প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম প্রমুখ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। জেনে নিন>>সারা দেশের গরু-ছাগলের হাট
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























