ভৃরুঙ্গামারীতে বিদ‍্যুৎ স্পৃষ্টে গৃহকর্ত্রীর মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভৃরুঙ্গামারীতে বিদ‍্যুৎ স্পৃষ্টে গৃহকর্ত্রীর মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

ভৃরুঙ্গামারীতে বিদ‍্যুৎ স্পৃষ্টে গৃহকর্ত্রীর মৃত‍্যু

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
ভূরুঙ্গামারীতে বিদ‍্যূৎ স্পৃষ্টে মৃত‍্যু
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত ওই গৃহবধুর নাম চায়না খাতুন (৩০)। সে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর নামাচর গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইসলামপুর মৌজার নামাচর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জননী।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে চায়না খাতুন বাড়ির ওঠানে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান থেকে চিটা উড়ানোর কাজ শেষ করে বিদ‍্যুৎ সংযোগ বন্ধ না করেই চলে আসে। পরে সন্ধ্যায় মেইন সুইচ অফ না করে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এসময় অসাবধানতাবশত তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন চায়না। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিলে রাতেই তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!