ভূরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার আজ রবিবার ১৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ১৬ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আজকের খেলার সূচি: ১৬ আগস্ট ২০২৬, টিভিতে যা দেখবেন কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর

ভূরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
ভূরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে কলেজ ক‍্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে কলেজের তিন জন প্রাক্তন ছাত্র বিসিএস কর্মকর্তাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করে কলেজ কর্তৃপক্ষ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সোনাহাট ডিগ্রি কলেজের সভাপতি নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, প্রতিষ্ঠা অধ‍্যক্ষ বাবুল আকতার, প্রাক্তন ছাত্র দুলাল মিয়া (বিসিএস শিক্ষা), সোনাহাট ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শাহজাহান প্রমুখ বক্তব‍্য রাখেন।

এসময় কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম, বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটনসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!