ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-বিশ্বব্যাংকের অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী গাইবান্ধার সাদুল্যাপুরে কুকুরের আক্রমণে শিশু প্রাণ হারাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক পাকিস্তানে অনলাইনে বাড়ছে শিশুদের নিরাপত্তাহীনতা নিউ ইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নতুন তথ্য: সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, নেবে ২৭৯ জন আইচি-নাগোয়া এশিয়ান গেমস পরিদর্শন করলেন শেখ জোয়ান এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের মাঝামাঝিতে প্রকাশের সম্ভাবনা বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

ভূরুঙ্গামারীর প্রবীণ সাংবাদিক মোক্তার হোসেনের ইন্তেকাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১ ২৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ভোরের কাগজ পত্রিকার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেন সরকার ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
শনিবার সন্ধ‍্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুড়িগ্রামে  মৃত্যু বরণ করেন। তিনি বেশ কিছু দিন থেকে বার্ধ‍ক‍্য জনিত নানা রোগে ভোগছিলেন।  তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ কন‍্যা ও আত্মীয় সজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মোক্তার হোসেন সরকার ১৯৪৭ সালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মইদাম গ্রামে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম কেতাব উদ্দিন সরকার। তিনি ১৯৬৭ সালে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন।  তিনি তৎকালীন ম্যালেরিয়ায় ইরেডিকেশন প্রোগ্রামে কর্ম জীবন শুরু করেন।  ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজ থেকে ১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালে লেখালেখিতে তাঁর হাতেখড়ি। তিনি ১৯৯১ সালে কুড়িগ্রাম জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক ধরলা ও বগুড়া থেকে প্রকাশিত চাঁদনী বাজার পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি একেএকে দৈনিক খবর, ওপেন্টি বায়স্কোপ, আজকের কাগজ, দিনকাল, কুড়িগ্রাম খবর পত্রিকায় ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম পেট্রল বিডি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। । মোক্তার হোসেন সরকার ভূরুঙ্গামারী প্রেসক্লাব প্রতিষ্ঠাতাদের একজন। তিনি দু’বার প্রেসক্লাবের সভাপতি মনোনীত হয়ে একবার দায়িত্ব পালন করেন।

 তার মৃত্যুতে ভূরুঙ্গামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন শোক প্রকাশ করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীর প্রবীণ সাংবাদিক মোক্তার হোসেনের ইন্তেকাল

আপডেট সময় : ০৬:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১