admin
২৯ জুলাই ২০২২, ৬:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভুরুঙ্গামারীতে পরকীয়ার দায়ে এক পল্লী চিকিৎসককে গণধোলাই:পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা

ভুরুঙ্গামারীতে পরকীয়ার দায়ে এক পল্লীচিকিৎসককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পরকীয়ার দায়ে এক পল্লীচিকিৎসককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাটগোপালপুর পাগলারহাট বাজারে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, উত্তর ছাটগোপালপুর গ্রামের মৃত ডাঃ সিরাজুল ইসলামের পুত্র জিন্নাহ দীর্ঘদিন থেকে চিকিৎসার আড়ালে অনেক মহিলা রোগীদের সাথে পরকীয়া প্রেম করে আসছিল। এরই ধারাবাহিকতায় একই এলাকার জনৈক ব‍্যক্তির স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি তার স্বামীর বাড়ির লোকজন জানার পর কয়েক দফা গোপনে সালিশ করা হলেও তাদের সম্পর্ক অব্যাহত থাকে। তাদের দাম্পত্য জীবন প্রায় ১২/১৩ বছর এবং দুটি সন্তান রয়েছে। এদিকে স্বামীর কথায় কর্নপাত না করে পল্লীচিকিৎসক জিন্নাহর কথামত চলার কারনে ওই নারীকে শাসন করায় স্বামীর সংসার করবে না মর্মে বাবার বাড়িতে অবস্থান নেয় এবং জিন্নাহর সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখে। ২৮ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় ডাঃ জিন্নাহ মোবাইলে ওই নারীর সাথে কথা বলার সময় জিন্নাহকে পাগলারহাট বাজার বটতলায় আটক করে বাজারের লোকজন এবং যারা বিষয়টি জানে তারা গণধোলাই দেয়। এ সময় বাজারের কিছু দোকান্দার তাকে হেফাজতে নেয়। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত লোকজন লম্পট জিন্নাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বিভিন্ন স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ডাঃ জিন্নাহকে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলনগীর হোসেন জানান, পুলিশ কর্তৃক আটক নয় তাকে নিরাপদ হেফাজতে থানায় আনা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে বিষয়টির একটি সুষ্ঠু সমাধানের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১২

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৩

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৪

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৫

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৭

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৮

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৯

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

২০
error: Content is protected !!