পেট্রোল ও অকটেনের জন্য হা-হা কার ভূরুঙ্গামারী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পেট্রোল ও অকটেনের জন্য হা-হা কার ভূরুঙ্গামারী : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলার আসামিকে বিদেশে পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে দেশে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ মৃত্যু ও ১৫৭১ নতুন রোগী দুপুরের খাবারের পর কেন ঘুম পায়? এর বৈজ্ঞানিক কারণ ও প্রতিকারের উপায় ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসির ফলাফলে সরকারি কলেজের আধিপত্য কমিয়ে এগিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠান সুনামগঞ্জে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের চাকরি পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি: যা বললেন তথ্য উপদেষ্টা রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ১৪৪৮ হিজরি হজ নিবন্ধন: কাতারে আবেদন শুরু ২০ সেপ্টেম্বর থেকে ১৬ বছর পর বার্নাব্যুতে হোসে মরিনিও: রিয়াল মাদ্রিদের ডাগআউটে নতুন শুরুর অপেক্ষায়

পেট্রোল ও অকটেনের জন্য হা-হা কার ভূরুঙ্গামারী

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ৭ মে, ২০২২
পেট্রোল ও অকটেন জন্য হা-হাকার ভূরুঙ্গামারী

ভূরুঙ্গামারীতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে পেট্রোল ও অকটেন নির্ভর মোটরবাইকাররা। । ঈদের পর দিন থেকে গোটা উপজেলা পেট্রোল ও অকটেন শূন্য হয়ে পড়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে পেট্রোল ও অকটেন বিক্রি করছে বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা।

জানাগেছে, ভূরুঙ্গামারীতে ডিজেল, পেট্রোল ও অকটেন সরবাহকারী একমাত্র প্রতিষ্ঠান মেসার্স সাহা ফিলিং ষ্টেশনে ঈদের আগের দিন বিকেলে পেট্রোল আর ঈদের দ্বিতীয় দিন অকটেন মজুদ শেষ হয়ে যায়। ফলে মোটর সাইকেলের একমাত্র জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সুযোগে উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে ও হাট বাজারের জ্বালানী তেল বিক্রেতারা ১৫০ থেকে ২০০ লিটার পেট্রোল ও অকটেন বিক্রি করার অভিযোগ ওঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্টাটাস দিতেও দেখাগেছে অনেককে।

মাহবুব নামের একজন মোটর সাইকেল চালক বলেন, ঈদের আগের দিন ভূরুঙ্গামারীতে পেট্রোল না পেয়ে পার্শ্ববর্তী উপজেলার জুলেখা ফিলিং ষ্টেশনে যাই। সেখানে পেট্রোল না পেয়ে অকটেন নিয়ে আসি। কিন্তু আজ (শনিবার) কোথাও পেট্রোল বা অকটেন পাইনি।

মোস্তাফিজুর নামের আরেকজন জানান, গত শুক্রবার এক লিটার অকটেন ১৫০ টাকায় কিনেছি। শনিবার(০৭ মে) দুপুরে সরজমিনে মেসার্স সাহা ফিলিং ষ্টেশনে গিয়ে দেখা যায় পেট্রোল ও অকটেন না থাকায় তা বন্ধ রাখা হয়েছে। অপর দিকে উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে কোথাও অকটেন বা পেট্রোল বিক্রি করতে দেখা যায়নি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!