ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক না পেয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা: জনরোষে আটক মাদকদ্রব্য কর্মকর্তা

কুড়িগ্রাম থেকে বিপুল রায়
  • আপডেট সময় : ১০:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৮০২১ বার পড়া হয়েছে

মাদক না পেয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা: জনরোষে আটক মাদকদ্রব্য কর্মকর্তা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক না পেয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা: জনরোষে আটক মাদকদ্রব্য কর্মকর্তা

মাদক না পেয়ে এক যুবকের টাকা ছিনতাই কালে  জনতা হাতে আটক মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের হস্তক্ষেপে উদ্ধার। জনতার কাছে মাফ চেয়ে এলাকা ত্যাগ করেন মাদকদ্রব্যের কর্মকর্তারা। গত রবিবার ২১ সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রাম সদরের পাটেশ্বরী  বাজারে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রবিবার কুড়িগ্রামে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি পিক আপ দিয়ে ব্যারিকেড করে পাশ্ববর্তী এলাকার  মোটরসাইকেল আরোহী আনিছুর রহমানকে। মোটরসাইকেল আরোহী মাটিতে পড়ে যায় পরে স্থানীয় বাজারের লোকজনের দৌড়াদৌড়ি করে উদ্ধার করতে  ছুটে আসে।

এসময় মাদকদ্রব্যের সিপাহি সোহেল  জনসম্মুখে তল্লাশি চালিয়ে মাদকজাতীয় কোন কিছু না পেয়ে পকেটের থাকা টাকা হাতিয়ে নিয়ে, টেনে হেচরে  গাড়িতে তোলার চেষ্টা করে।

পড়ুন>> দৌলতপুরে পরিত্যক্ত পরিসংখ্যান অফিসে অগ্নিকাণ্ড

এসময় উপস্থিত এলাকাবাসী উত্তেজিত হয়ে গাড়িসহ মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণকে আটক করে। মাদকদ্রব্য কর্মকর্তাদের সঙ্গে এলাকাবাসীর ধস্তাধস্তি শুরু হয়, আমজনতা ঘিরে রাখেন। পরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা উত্তেজিত জনতার সাথে মধ্যস্ততায় করে মাদকদ্রব্য লোকজন কে উদ্ধার। এসময় উপস্থিত এলাকাবাসীর কাছে মাফ চেয়ে দুর্নীতিবাজ কর্মকর্তা এলাকা ত্যাগ করেন।

এলাকাবাসী বেলাল  জানায় মোটরসাইকেল আরোহী আনিছুর রহমানের পকেটে থাকা চিকিৎসার ব্যবস্থাপএ ও প্রায় ৪০-৫০ হাজার টাকা। টাকাসহ ঐ ব্যক্তিকে জোরপূর্বক টেনে হেচড়ে গাড়িতে নেওয়ার চেষ্টা করে।

জনরোষে আটক মাদকদ্রব্য কর্মকর্তা

এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বাঁধা দেন ও গাড়িসহ তাঁদেরকে ঘিরে রাখেন। পরে খবর পেয়ে  মাদকদ্রব্যের সাব ইন্সপেক্টর আজহারুল ইসলাম,  জান্নাতুল ফেরদৌস ও আরো দুইজন সিপাহী ইমরান, জয়কে সাথে নিয়ে ঘটনাস্থলে যায়। এসময় গাড়ি আটকানো নিয়ে স্থানীয় জনতাদেরকে অশ্লীল গালিগালাজ করেন ও ভিডিও ধারণকৃত এক ব্যক্তির মোবাইল ছিনিয়ে নেয়। মাদকদ্রব্য কর্মকর্তাদের এহেন কর্মকান্ডে ক্ষিপ্ত হয়ে উওোজিত জনতার সাথে ধস্তাধস্তি শুরু হয়।

পরে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা আটককৃত কর্মকর্তাদের উদ্ধার করেন। স্থানীয় লোকজনের নিকট প্রকাশ্য ক্ষমা চেয়ে চলে আসেন মাদকদ্রব্য কর্মকর্তারা।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে নবাগত শিক্ষকদের সংবর্ধনা দিল আদর্শ শিক্ষক ফেডারেশন

স্থানীয় বাসিন্দা মাহাবুব বলেন বাজারে দাঁড়িয়ে আছি হঠাৎ চলন্ত মোটরসাইকেল আরোহী কে মাদকদ্রব্যের অধিদপ্তরের পিক আপ এসে চাঁপা দেয়।লোকটি মোটরসাইকেল থেকে মাটিতে পড়ে যায়  বাজারের লোকজন সবাই ছুটে আসে।

ভোগডাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনিয়া বলেন জনসম্মুখে কুড়িগ্রাম মাদকদ্রব্য অধিদপ্তরের  সিপাহি সোহেল তল্লাশি চালিয়ে মাদকজাতীয় কোন কিছু পায় না। এসময় এই ছেলের পকেটে চিকিৎসকের ব্যবস্থা ও প্রায় ৪০ -৫০ হাজার টাকা পায়।

বাজারের ব্যবসায়ী জাহিদুল বলেন মাদকজাতীয় কোন কিছু না পাওয়ার পরেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি সোহেল জোরপূর্বক পিক আপে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।এটি মাদকদ্রব্য প্রশাসনের ন্যাক্কারজনক ঘটনা।

পড়ুন>> টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ২৫ জেলে আটক: দেড় লাখ টাকা জরিমানা

এবিষয়ে এসআই আজহারুল বলেন আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে উক্ত ছেলের নিকট মাদকদ্রব্য আছে বলে তাঁকে আটক করি।

এসময় তাঁর কাছে কিছু না থাকায় স্থানীয় জনতার সাথে আমাদের ভুল বুঝাবুঝি হয়ে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়।

এবিষয়ে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর জান্নাতুল ফেরদৌস সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

এব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান  বলেন মাদকদ্রব্যের কর্মকর্তাদের আটক রাখার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উওোজিত জনতার সাথে কথা বলে তাঁদেরকে উদ্ধার করি।

এবিষয়ে কুড়িগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ইন্সপেক্টর আবু সাইদ মো: নুরুন্নবী বলেন ঘটনার দিনে আমি কুড়িগ্রাম বাইরে আমার দপ্তরের কাজে ছিলাম এবিষয়ে আমি অবগত না।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদক না পেয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা: জনরোষে আটক মাদকদ্রব্য কর্মকর্তা

আপডেট সময় : ১০:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫