ডিমলায় ফেসবুক পোস্টকে ঘিরে উত্তেজনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডিমলায় ফেসবুক পোস্টকে ঘিরে উত্তেজনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

ডিমলায় ফেসবুক পোস্টকে ঘিরে উত্তেজনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
ডিমলায় ফেসবুক পোস্টকে ঘিরে উত্তেজনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন
রবিন চন্দ্র রায় ভাস্কর

 

 

ডিমলায় ফেসবুক পোস্টকে ঘিরে উত্তেজনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন

 

ডিমলায় ফেসবুক পোস্টকে ঘিরে উত্তেজনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের ডালিয়া ১ নম্বর বাজারসংলগ্ন সুইপার কলোনির যুবক রবিন চন্দ্র রায় ভাস্কর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

 

 

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডালিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

 

 

রবিন চন্দ্র রায় ভাস্করের বাড়ি ডালিয়া ১ নম্বর বাজারের পাশেই। তার পিতা রাজেন্দ্র রায় ভাস্কর ও মাতা গীতা রাণী দীর্ঘদিন ধরে ওই এলাকার সুইপার কলোনিতে বসবাস করছেন।

 

 

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় ইসকনের তৎপরতা বেড়ে গেছে। তারা দাবি করেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

পড়ুন>> চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

 

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহি বলেন, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

 

 

অন্যদিকে, এ ঘটনায় উত্তেজিত না হওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান এবং বিএনপির উপজেলা সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন যৌথভাবে বিবৃতি দিয়ে বলেন, “যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে শান্তি বজায় রাখা জরুরি। আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে সহায়তা করতে হবে।”

 

 

বর্তমানে ডালিয়া বাজার ও আশপাশের এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!