পূজা উপলক্ষে নওগাঁ জিয়া সংসদের সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পূজা উপলক্ষে নওগাঁ জিয়া সংসদের সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার দৌলতপুরে জোড়া লাগা যমজ দুই বোনের মৃত্যু: একই কবরে দাফন ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, জমা দেওয়া হলো মনোনয়নপত্র চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ১০ কোটি ডলারের বিনিয়োগ পেল শপআপের প্ল্যাটফর্ম সিল্ক নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ জাভি হার্নান্দেজ প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা

পূজা উপলক্ষে নওগাঁ জিয়া সংসদের সংবাদ সম্মেলন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
পূজা উপলক্ষে নওগাঁ জিয়া সংসদের সংবাদ সম্মেলন
পূজা উপলক্ষে নওগাঁ জিয়া সংসদের সংবাদ সম্মেলন

 

 

 

পূজা উপলক্ষে নওগাঁ জিয়া সংসদের সংবাদ সম্মেলন

 

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ জিয়া সংসদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শাখা জিয়া সংসদের আহ্বায়ক সেতু মৈত্র, থানা শাখার সভাপতি খন্দকার আব্দুর রশিদ হারুন, সাধারণ সম্পাদক আকতার ফেরদৌস রানা, সাংগঠনিক সম্পাদক মো. অন্তু শেখ, সিনিয়র সহ-সভাপতি সজিদ, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান বিপ্লবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পড়ুন>> বর্ণিল রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবসের মনোমুগ্ধকর আয়োজন: প্রকৃতি ও সংস্কৃতির মিলনমেলা

 

বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির একটি বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য জিয়া সংসদ সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারা জানান, এ বছরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে জিয়া সংসদের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে অবস্থান করবেন। যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে তারা সর্বদা সজাগ দৃষ্টি রাখবেন।

 

 

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, নওগাঁ জিয়া সংসদ সব ধর্মের মানুষের শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন রক্ষায় অঙ্গীকারবদ্ধ। পূজা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না দেয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন নজরদারি চালানো হবে। পাশাপাশি মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

পড়ুন>> কাউনিয়ায় নিখোঁজের একদিন পর মাটি খুড়ে কৃষকদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

 

 

 

বক্তারা আশা প্রকাশ করেন, এবারের শারদীয় দুর্গাপূজা নওগাঁসহ সারা দেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!