পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস, অভিযান অব্যাহত
- আপডেট সময় : ০৩:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের কাজিটোল, বেতুয়ান, মাগুড়া ও দিলপাশার এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২১ জুলাই) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী নিধনের অভিযোগে মোট ৫১টি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪ হাজার টাকা। পরে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম জানান, মোবাইল কোর্টের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই জালগুলো জব্দ করা হয়েছে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























