কিশোরগঞ্জে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কিশোরগঞ্জে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
কিশোরগঞ্জে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

 

 

কিশোরগঞ্জে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় ভিটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভেলারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সকালে এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে বাঁশবাগানের ভেতরে মরদেহটি দেখতে পান। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি নিশ্চিত হন। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পড়ুন>> কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙ্গন “হামরা আর ঠিকানা বদল করব্যার চাই না”

 

 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি মুসলিম সম্প্রদায়ভুক্ত। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরনে ছিল হাফশার্ট ও লুঙ্গি। লুঙ্গির মোচড় থেকে নগদ ৪৯ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

কিশোরগঞ্জে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, “নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে।”

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!