আফতাবের হামলায় কিশোর ফাহিম গুরুতর আহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আফতাবের হামলায় কিশোর ফাহিম গুরুতর আহত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা

আফতাবের হামলায় কিশোর ফাহিম গুরুতর আহত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
আফতাবের হামলায় কিশোর ফাহিম গুরুতর আহত
আফতাবের হামলায় কিশোর ফাহিম গুরুতর আহত

 

 

 

আফতাবের হামলায় কিশোর ফাহিম গুরুতর আহত

 

‎আফতাবের হামলায় কিশোর ফাহিম গুরুতর আহত।
‎সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বেড়াজালী গ্রামের আফতাব আলীর হামলায় এক কিশোর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যায় বেড়াজালী বাজারে এ হামলার ঘটনাটি ঘটে।

 

এ বিষয়ে নাইওর মিয়া বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে বেড়াজালী গ্রামের আফতাব আলী ও তার পাঁচ ছেলে মিলে একই গ্রামের নাইওর মিয়ার ছেলে ফাহিমের উপর অতর্কিতভাবে হামলা চালায় এ সময় তাদের হামলায় ফাহিমের ডান হাত ও বাম পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

পড়ুন>> আদালত থেকে ফেরার পথে বৃদ্ধ অপহৃত: অভিযোগ পরিবারের

স্হানীয়দের সাথে আলাপকালে জানা যায় আফতাব আলী বেড়াজালী গ্রামের মূর্তিমান এক আতঙ্কের নাম তার ভয়ে কেউ কথা বলেনা। আফতাব আলীর সাথে নাইওর মিয়ার পরিবারের পূর্ব শত্রুতা থাকায় আফতাব আলীর ভয়ে নাইওর মিয়া ও তার পরিবারের লোকজন এক ঘরে অবস্থায় বসবাস করতে থাকে। কিছুদিন পূর্বেও নাইওর মিয়ার স্ত্রীকে বেরাজালী বাজারে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া দেয় আফতাব আলী প্রাণভয়ে দৌড়িয়ে নাইওর মিয়ার স্ত্রী কোনরকম প্রাণে রক্ষা পায়। বেপরুয়া আফতাব আলী এলাকায় কারো কথাই শুনতে রাজি হয় না।

 

 

 

এ বিষয়ে আফতার আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন বারবার রিসিভ করে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন তিনি।

 

 

 

গোরারং ইউনিয়নের চেয়ারম্যান শওকত মিয়ার সাথে আলাপ করলে জানা যায় বেরাজালী গ্রামের আফতাব আলীর পরিবার ও নাইওর মিয়ার পরিবারের সাথে পূর্ব বিরোধিতার বিষয়টি তিনি অবগত হয়ে আফতাব আলীর সাথে বিরোধিতার মীমাংসার জন্য চেষ্টা করেন কিন্তু আফতাব আলী সরাসরি বিষয়টি প্রত্যাখ্যান করেন পরে আমি জানতে পারি নাইওর মিয়ার ছেলের উপর মঙ্গলবার রাতে আফতাব আলী ও তার পাঁচ ছেলে মিলে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।

 

 

Hঅভিযোগের সত্যতা স্বীকার করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!