বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর/২২ বিলের চেক ছাড়
- আপডেট সময় : ০৮:২১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ ৪৩১ বার পড়া হয়েছে
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর/২২মাসের এমপিও এর সরকারি অংশের চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ তাদের নিজ নিজ হিসাব নম্বর থেকে তুলতে পারবেন।
সোমবার (৩১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষকদের চেক ছাড়ের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।এমপিওর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২/৯৩৬৬/৪ তারিখ : ৩১-১০-২০২২
প্রতি মাসের শেষের দিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কবে বিল হবে এ নিয়ে গভীর আগ্রহে পেপার পত্রিকা, নিউজ পোর্টাল ও সামাজিক সাইট গুলোতে খোজ নিতে থাকেন ।ইএফটি হলে আর এমনটা দরকার হবে না। শিক্ষা ক্যাডারের কতিপয় কর্মকর্তা ও কয়েকজন বেসরকারি শিক্ষক নেতার বিরোধীতায় ইএফটি আটকে রয়েছে। এছাড়া এমপিওভুক্ত হাজার হাজার শিক্ষকের মৌলিক তথ্যেও গড়মিল থাকায় ইএফটি বাস্তবায়ন প্রক্রিয়া আটকে রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























