ক্যান্সার আক্রান্ত অসহায় সাইদুল ইসলাম বাচাতে চায় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ক্যান্সার আক্রান্ত অসহায় সাইদুল ইসলাম বাচাতে চায় : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান

ক্যান্সার আক্রান্ত অসহায় সাইদুল ইসলাম বাচাতে চায়

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২ অক্টোবর, ২০২২
ক্যান্সার আক্রান্ত অসহায় সাইদুল ইসলাম বাচাতে চায়

ক্যান্সার আক্রান্ত অসহায় সাইদুল ইসলাম বাচাতে চায় দুই লাখ টাকা হলে বাঁচবে ক্যান্সার আক্রান্ত  সাইদুল ইসলামের জীবন।জীবন বাঁচাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন ক্যান্সার আক্রান্ত দুই সন্তানের জনক সাইদুল ইসলাম (৩৫)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা করতে গিয়ে সর্বস্ব খুইয়েছেন। ধার, দেনা আর মানুষের সাহায্যে চিকিৎসা চলছে তার। খাদ্যনালীর ক্যান্সার ধরা পড়ায় বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।সাইদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের মহুবর রহমানের বড় ছেলে।মৃত্যুমুখে থাকা সাইদুল ইসলামের সিয়াম (৮) ও সৈকত (৩) নামের দুটি ছেলে আছে।
অসুস্হ সাইদুল ইসলাম বলেন, ঢাকা আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে পরীক্ষা করে খাদ্যনালীর ক্যান্সার ধরা পরে। দ্রুত অপারেশন করলে সম্পুর্ন সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছেন ডাক্তাররা। এজন্য প্রয়োজন দুই লাখ টাকা। তিনি আরও বলেন,আমার বাড়িভিটা থেকে শুরু করে সহায় সম্বল কিছু নেই, আমার ছোট দুইটা ছেলে আছে। আপনারা সকলে আমার পাশে দাড়ালে আমার অবুঝ ছেলে দুইটা এতিম হবে না। আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমাকে সাহায্য করুন।
সাইদুল ইসলামের ছেলে সিয়াম (৮) কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বাবা খুব অসুস্হ। আমার বাবার টাকা নাই সেইজন্য অপারেশন হয় না। আমার বাবাকে সবাই টাকা দিয়ে সাহায্য করেন। আমার বাবা যেন সুস্থ হয়।
গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, সাইদুলকে ব্যক্তিগতভাবে আমি চিনি। সে ক্যান্সারে আক্রান্ত। ২ লাখ টাকা হলে সুস্থ হবে। ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হবে। আপনারাও পাশে দাড়ান।
তাকে কোন স্বহৃদয়বান ব্যক্তি সাহায্য করতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। অথবা সাইদুল ইসলামের মোবাইল ব্যাংকিং নাম্বারে বিকাশ: ০১৭৩৮১৭৬৭৬২ রকেট: 018225210873 সহযোগিতা করতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!