নীলফামারীতে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৭:৪১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
নীলফামারীতে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাছেল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) নীলফামারী সদর উপজেলার চওড়া ইউনিয়নের আরাজী দলুয়া বাবুল মেম্বার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পড়ুন>>রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবু ইকবাল পাশা ও এসআই ফিরোজ কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে চওড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরাজী দলুয়া বাবুল মেম্বার পাড়া গ্রামের মোঃ আমিনার রহমান ওরফে বড়বাউ (৪৩)-এর বসতবাড়ি থেকে রাছেল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সোনাহার পাঠানপাড়া, আলমনগর এলাকার মোঃ মনসুর আলীর ছেলে।
পড়ুন>>বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হত্যার পরিকল্পনার অডিও ফাঁস, রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ড মওকুফ পাওয়া আসামীর
পরে তার হেফাজতে থাকা তিনটি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেট তল্লাশি করে ৬০০ পিস লালচে-কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের মিডিয়া সেল।
























