ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই

রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৬:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী র‍্যালি ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩ দিনব্যাপী (২৬–২৮ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রাণিসম্পদ দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

পড়ুন>>জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন

সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও বিএনপি নেতা জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নূর নবী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা মহিলা দলের সদস্য সচিব আনারকলি বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এবং খামারি আলমগীর হোসেন প্রমুখ।

পড়ুন>>কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজুমান লায়লা, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী এবং স্থানীয় খামারি ও উদ্যোক্তারা। তিন দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

প্রদর্শনীর মাধ্যমে আধুনিক পশুপালন পদ্ধতি, খামার ব্যবস্থাপনা ও প্রাণিসম্পদ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এ খাতের উন্নয়নে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন জরুরি। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং একটি আধুনিক, নিরাপদ ও টেকসই প্রাণিসম্পদ খাত গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ

আপডেট সময় : ০৬:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬