কাউনিয়া উপজেলা বিএনপির জরুরি যৌথ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
কাউনিয়া উপজেলা বিএনপির জরুরি যৌথ সভা অনুষ্ঠিত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি।
পড়ুন>>নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা
যৌথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান পলাশ,বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নরুল ইসলাম, সম্পাদক মমিন, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাব হোসেন, সম্পাদক ফজলুল হক, হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম, সম্পাদক মশিয়ার রহমান।
আরো পড়ুন>>৫৫ শতাংশ কাজ শেষ, ২০৩০ সালে সচল হচ্ছে জিসিসি রেলওয়ে প্রকল্প
এছাড়াও শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, সম্পাদক আমজাদ হোসেন, সারাই ইউনিয়ন বিএনপির সম্পাদক শাহজাহান আর্মি,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম ও সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,
আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোসাব্বের আহমেদ কোয়েল, উপজেলা কৃষক দলের সভাপতি কৃষিবিদ ডা. মো. ফেরদৌস হাসান জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব আপেল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মুকুল ও সদস্য সচিব শাহজামাল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল গফুর ও সদস্য সচিব ফরিদুল ইসলাম, উপজেলা জাসাসের আহ্বায়ক জিয়াউর রহমান সোহেল ও সদস্য সচিব বাবুসহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সকল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি ও প্রার্থী নির্বাচনের বিষয়ে আলোচনা করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























