৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে পিএসসির কঠোর নির্দেশনা
- আপডেট সময় : ১২:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন জানিয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে আর কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। আগামী ১১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।
পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার হলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করা হবে। প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন বা লটারি প্রক্রিয়ায় সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হবে। যেহেতু দৈবচয়ন প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের নিজ আসন ও কক্ষ চিহ্নিত করা কিছুটা সময়সাপেক্ষ, তাই নির্ধারিত সময়ের আগেই হলে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও আসনবিন্যাস যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পোর্টালে প্রকাশ করা হবে। গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করা হবে।
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক-সংকট নিরসনের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর পিএসসি এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসক ক্যাডার পদে নিয়োগ পাবেন। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মোট ৪৪ হাজার ৬৩৫ জন আবেদন করেছেন। সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন। ২০২৭ সালে চাঙা হবে চাকরির বাজার, তবে সুযোগ পেলেই চাকরি ছাড়বেন ২১%।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা এবং হলের শৃঙ্খল পরিবেশ অক্ষুণ্ণ রাখার স্বার্থে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাবলি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে পিএসসি। বিষয়টি পরীক্ষার্থীদের প্রবেশপত্রেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























