পোশাকশ্রমিকদের নতুন মজুরি নিয়ে মতভেদ: কাজে যোগ দিলেন অনেকে
- আপডেট সময় : ০৯:৩৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হওয়ার ঘোষণার পর থেকেই পোশাকশ্রমিকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে।
বুধবার সকালে গাজীপুরের বিভিন্ন কারখানায় ভিন্নধর্মী চিত্র দেখা গেছে। নতুন মজুরি কাঠামো মেনে নেওয়া অনেক শ্রমিক উৎসাহ নিয়ে কাজে যোগ দিয়েছেন। তাদের ভাষ্য, তারা আর আন্দোলন চান না এবং নিরাপদ পরিবেশে স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে ফিরে যেতে আগ্রহী। কারখানা কর্মকর্তারা জানিয়েছেন, মালিকপক্ষের নির্দেশনায় নতুন মজুরি কাঠামোর নোটিশ প্রকাশ করা হয়েছে এবং ডিসেম্বর মাস থেকেই এটি কার্যকর করা হবে।
অন্যদিকে, নাওজোর ও ইটাহাটা এলাকাসহ আশপাশের অনেক কারখানার শ্রমিকরা এই মজুরি কাঠামো মেনে নিতে পারছেন না। অনেক ক্ষেত্রে মালিকপক্ষের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, র্যাব ও পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মাঠে সক্রিয় থেকে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























