ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বের সব সোনা এক জায়গায় রাখলে কেমন দেখাবে? শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব এনটিআরসিএর ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র কৌশলগত সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি নাটোরে ভেষজ চাষিদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী বিশেষ কর্মশালা আখরোট কী? কীভাবে খেতে হয় এবং এর স্বাস্থ্য উপকারিতা যুক্তরাষ্ট্রেই বসবে ২০২৮ কোপা আমেরিকার আসর রয়টার্স: ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কিলিং মিশনে পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুল মাঠে বাণিজ্য মেলার আয়োজন

নাটোরে ভেষজ চাষিদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী বিশেষ কর্মশালা

সৃষ্টি কৃষি ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ভেষজ চাষিদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী বিশেষ কর্মশালা

দেশের একমাত্র ঔষধি গ্রাম হিসেবে খ্যাত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া এলাকার ভেষজ চাষিদের দক্ষতা বাড়াতে এবং পণ্যের নিরাপদ উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করতে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নাটোর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। প্রশিক্ষণে স্থানীয় ৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার বলেন, লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়ন বর্তমানে ভেষজ উদ্ভিদ উৎপাদনে দেশের শীর্ষে রয়েছে। এখানকার উৎপাদিত পণ্য ওষুধ, প্রসাধনী ও খাদ্যসামগ্রী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতের সম্ভাবনা আরও বাড়াতে এবং চাষিরা যাতে তাদের পণ্যের ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতে প্রশাসন ও কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে বলে তিনি জানান।

প্রশিক্ষণ কর্মশালায় ঔষধি উদ্ভিদ চাষের গুরুত্ব, নিরাপদ উৎপাদন ও সংরক্ষণ কৌশল, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, ই-কমার্স ও এসএমই ঋণের সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে সমবায় সমিতি গঠন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ঔষধ ও কসমেটিকস আইন, নিরাপদ খাদ্য আইন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের বিষয়ে চাষিদের সচেতন করা হয়।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া এলাকায় বছরে প্রায় ১৮ হাজার ৫০০ টন অ্যালোভেরা উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ৬০০ কোটি টাকা। এর বাইরে শিমুলমূল ও অশ্বগন্ধাসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই হাজার টন ভেষজ উদ্ভিদ উৎপাদিত হয়। সব মিলিয়ে এই অঞ্চলের ভেষজ পণ্যের বার্ষিক বাজারমূল্য অন্তত এক হাজার কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ভেষজ চাষিদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী বিশেষ কর্মশালা

আপডেট সময় : ০৭:৫৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬