তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন
সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং তাড়াশ উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়ক ভিপি শামিম খান।
পড়ুন>>নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
দলীয় সূত্রে জানাগেছে, উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৬ ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন ফরম এবং সকল ইউনিয়নে দলীয় সভাপতি – সম্পাদক মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে । নওগাঁ ও তাড়াশ সদর ইউনিয়নে সীমানা জটিলতা নিয়ে মামলা থাকায় চেয়ারম্যান পদে দলীয় ফরম বিতরণ বন্ধ রাখা হয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভিপি আইনুল হক বলেন, স্বচ্ছতা জবাবদিহিতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফরম বিতরণ ও নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে। সকল প্রার্থীকে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কারলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন>>উর্ধ্বমুখী শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন ও মূলধন উভয়ই বাড়ল
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সিরাজগঞ্জ শহর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ারদার, তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বাম্বি, সদস্য সচিব আব্দুল বারী খন্দকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য তাড়াশ উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির ১৪ সদস্যের উপস্থিতিতে ওই মনোনয়ন ফরম বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য সোলায়মান হোসেন শিহাব।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























