ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে যোগ হতে পারে কাল দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহিদ হৃদয়ের শতক: ক্রিকেটীয় এক রূপকথা পুলিশের অন্দরমহলে সন্দেহ, আওয়ামী লীগ ঘরণার কর্মকর্তাদের নজরদারি ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল সুদূর অস্ট্রেলিয়াও মিরপুরে বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুজন আটক জাডেন স্মিথের প্রেমের গুঞ্জন নিয়ে যা জানা গেল ভারত সফরে শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম স্বাস্থ্যসেবার উন্নয়নে নার্স ও মিডওয়াইফদের দক্ষ করতে কাজ করছে সরকার: জিয়াউদ্দিন ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৫ কেজি গাঁজা জব্দ নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল সুদূর অস্ট্রেলিয়াও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী অনেক স্থানেই এর মাত্রা ৭ দশমিক ৪ হিসেবে শনাক্ত করা হয়েছিল, যা মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের এলাকাকে কেন্দ্র করে ঘটেছিল।

ভূমিকম্পটি স্থানীয় এলাকায় আঘাত হানার পাশাপাশি দূরবর্তী দেশ অস্ট্রেলিয়াতেও এর প্রভাব ফেলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের তথ্যমতে, তানিমবার দ্বীপপুঞ্জে আঘাত হানা এই কম্পন অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে অনুভূত হয়েছে। জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় অস্ট্রেলিয়ার বাসিন্দারা এর মৃদু কম্পন টের পান। এ বিষয়ে অস্ট্রেলিয়ার বাসিন্দারা ৩৮০টিরও বেশি রিপোর্ট জমা দিয়েছেন।

শক্তিশালী এই ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই। ভৌগোলিকভাবে ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় এটি পৃথিবীর অন্যতম ভূমিকম্প ও আগ্নেয়গিরিপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। টেকটোনিক প্লেটের ক্রমাগত নড়াচড়ার ফলে এ অঞ্চলে মাঝেমধ্যেই এমন শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। এর পর অস্ট্রেলিয়ার কয়েক শ মানুষ ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানান। এ অঞ্চলের ভূগর্ভে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল সুদূর অস্ট্রেলিয়াও

আপডেট সময় : ০৮:১৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬