ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে

নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষকদের সহজে ঋণ প্রাপ্তির সুযোগ করে দেওয়া এবং কৃষি খাতে আর্থিক সহায়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নওগাঁয় আয়োজন করা হয়েছে ‘কৃষি ঋণ মেলা-২০২৬’। সোমবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলা অনুষ্ঠিত হয়। নওগাঁ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে কার্যক্রমের সূচনা করেন। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। মেলায় অংশ নেওয়া বিভিন্ন ব্যাংকের ৩২টি স্টলে কৃষকদের ঋণ নেওয়ার নিয়ম, শর্তাবলি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের উৎসাহিত করার লক্ষ্যেই এই বিশেষ মেলাটি আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই মেলায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো কৃষকদের মাঝে মোট ৩ কোটি ৬৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ করে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ

আপডেট সময় : ০৩:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬