এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০২:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় সোমবার সকাল ১০টায় এস আলমের বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। কয়েকশ শ্রমিক বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন। এই কর্মসূচির মাধ্যমে তারা জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন।
কারখানায় কর্মসংস্থান হারিয়ে ফেলার আশঙ্কায় থাকা শ্রমিকদের এই মিছিলকে কেন্দ্র করে কর্ণফুলী থানা এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, মিছিলটি শান্তিপুর্ণ ছিল এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলার সতর্ক অবস্থান বজায় রাখা হয়। শ্রমিকদের বিক্ষোভের সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপোল এলাকায় এস আলম সিমেন্ট, ইস্পাত, সয়াবিন ও চিনি মিলসহ দশটিরও বেশি কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক কাজ করতেন। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পর্যায়ক্রমে এস আলমের এসব কারখানা বন্ধ হয়ে যায়। সম্প্রতি এস আলম সুগার মিলটিও বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকরা নতুন করে তীব্র অসন্তোষ প্রকাশ করে আন্দোলনে নামেন।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























