রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার
- আপডেট সময় : ০২:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, কোনো পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত অপকর্মের দায় বাহিনী বহন করবে না। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও স্পষ্ট করেন যে, অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা জানান সিএমপি কমিশনার।
সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেন। মামলা হওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে বিশেষ প্রতিক্রিয়া ইউনিটের হেফাজতে রাখা হয়েছে এবং ওই ইউনিটই মামলার তদন্ত কাজ পরিচালনা করছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
তদন্তকারী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার ফরেনসিক পরীক্ষায় তার ফোনে পাওয়া বার্তার সত্যতা পাওয়া গেছে। এসব বার্তায় ডিসেম্বরের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের পরিকল্পনার ইঙ্গিত এবং ‘জীবনের ঝুঁকি নিয়ে’ রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে। এছাড়া নিষিদ্ধ দলের নেতাদের সাথে যোগাযোগ রক্ষা এবং পুলিশের সংবেদনশীল ও গোপনীয় তথ্য আদান-প্রদানেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনা ঘিরে সমন্বয়ের কাজ করছিলেন।
উল্লেখ্য, ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা ২০১০ সালের ১ ডিসেম্বর বাহিনীতে যোগদান করেন। এর আগেও ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসানের বিরুদ্ধে একই ধরনের রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশের ভাবমূর্তি রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























