পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ
- আপডেট সময় : ০৯:০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) ৯ম ও ১০ম গ্রেডের ৭৫৩টি শূন্যপদে নিয়োগের জন্য আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডের ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগেই। উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে। পেট্রোবাংলায় নিয়োগ নীতিমালার গুরুত্বপূর্ণ বিষয়গুলো। নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন।
এখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে পেট্রোবাংলা নিয়োগ নীতিমালা-২০১৬ অনুযায়ী চূড়ান্ত নীতিমালা ও নম্বর বণ্টন পদ্ধতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের এই নীতিমালা অনুসরণ করে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে প্রথমে মেধাতালিকা এবং পরবর্তী সময়ে প্রার্থীদের প্রতিষ্ঠানের পছন্দক্রমকে গুরুত্ব দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া ও নির্বাচন পদ্ধতি
- প্রশাসন, অর্থ ও কারিগরি—প্রতিটি ক্যাডারে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৬ জন প্রার্থীকে ১:৬ অনুপাতে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। তবে কোনো ক্যাডারে প্রার্থীর সংখ্যা ২ জনের কম হবে না।
- লিখিত পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে কেবল রোল নম্বর ক্রমানুসারে প্রকাশ করা হবে; এতে কোনো নাম, প্রাপ্ত নম্বর বা মেধাক্রম উল্লেখ থাকবে না, যা ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশিত হবে।
- কেন্দ্রীয় সিলেকশন কমিটি লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর যোগ করে একটি চূড়ান্ত মেধাতালিকা তৈরি করবে। এই তালিকার ভিত্তিতে প্রার্থীর পছন্দক্রম ও শূন্যপদের বিপরীতে পেট্রোবাংলা এবং এর অধীনস্থ বিভিন্ন কোম্পানিতে নিয়োগের সুপারিশ করা হবে।
- কমিটির যাচাইকৃত ও সুপারিশ করা তালিকা পেট্রোবাংলা কর্তৃপক্ষের অনুমোদনের পর সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানিতে পাঠানো হবে। এরপর ওই কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করবে।
নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্ত ও নম্বর বণ্টন
- পেট্রোবাংলা ও কোম্পানিগুলো থেকে প্রাপ্ত প্রতিটি ক্যাডারের শূন্যপদ একত্র করে অপেক্ষমাণ প্যানেল থেকে পুনরায় প্রার্থী বাছাই ও নিয়োগের সুপারিশ করা হবে।
- কোনো প্রার্থী যদি কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পান, তবে পরবর্তীতে অন্য কোনো প্রতিষ্ঠানে মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না।
- মোট পূর্ণ নম্বর: ১০০
- পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ন্যূনতম নম্বর: ৫০
- লিখিত পরীক্ষা: ৭৫ নম্বর
- শিক্ষাগত যোগ্যতা: ১৫ নম্বর
- মৌখিক পরীক্ষা: ১০ নম্বর
বিভিন্ন ক্যাডারের পদের ধরন অনুযায়ী লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবণ্টন এবং শিক্ষাগত যোগ্যতার নম্বর বিভাজন ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
নিয়োগের পূর্ণাঙ্গ বিস্তারিত তথ্য পেট্রোবাংলার নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।
- আবেদনের শেষ তারিখ।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























