৩৪ বছরের পুরনো ভবন ভেঙে নতুন কারখানা গড়বে প্যাসিফিক জিন্স
- আপডেট সময় : ০৮:০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স লিমিটেড তাদের ৩৪ বছরের পুরনো একটি কারখানা ভবন ভেঙে নতুন ও অত্যাধুনিক কারখানা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। রবিবার (১ নভেম্বর) প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানটির ভেরিফাইড পেইজে এ তথ্য জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়।
বিবৃতি অনুযায়ী, আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি) ভবনটির কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা ও প্রকৌশলগত মূল্যায়নে সম্ভাব্য বিপর্যয়ের ঝুঁকি চিহ্নিত করেছে। শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে কর্তৃপক্ষ ইউনিট-১-এর ওই নির্দিষ্ট ভবনের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে গ্রুপের অন্যান্য উৎপাদন ইউনিটের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রায় ৩৪ বছর পুরনো ভবনটিতে কাঠামোগত নিরাপত্তা নিরীক্ষা ও বিস্তারিত প্রকৌশল মূল্যায়ন চালায় তৈরি পোশাকশিল্পের নিরাপত্তা তদারক সংস্থা আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)। তবে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত শুধু প্যাসিফিক জিন্স লিমিটেডের ইউনিট-১-এর ওই নির্দিষ্ট ভবনের ক্ষেত্রেই প্রযোজ্য।
চাকরি অবসানের প্রক্রিয়া গত ৩১ অক্টোবর থেকে পর্যায়ক্রমে শুরু হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ অনুসরণ করে শ্রমিকদের আইনানুগ সকল পাওনা পরিশোধ করা হচ্ছে। এর মধ্যে বেতন, ওভারটাইম, ভাতা, অর্জিত ছুটির অর্থ, নোটিশ পে, সার্ভিস বেনিফিট এবং মুনাফাসহ প্রভিডেন্ট ফান্ডের অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। পাওনা চূড়ান্ত করার দিনই তা সংশ্লিষ্ট কর্মীর ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে অভিজ্ঞতার সনদ ও প্রশংসাপত্র প্রদান করা হচ্ছে। পাশাপাশি তাদের পাওনার বিবরণসংবলিত পে-স্লিপ, অভিজ্ঞতার সনদ ও প্রশংসাপত্রও দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানায়, আরএসসির নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু হবে। এরপর ওই স্থানেই বহুতলবিশিষ্ট, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন শিল্পস্থাপনা গড়ে তোলা হবে। নতুন এই কারখানাটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নিয়োগের ক্ষেত্রে বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ, যা দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করছে।
সূত্র: Chattogram Pratidin
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



















