জেরুজালেমে দূতাবাস: কলম্বিয়ার সিদ্ধান্তে কাতারের তীব্র নিন্দা
- আপডেট সময় : ০৬:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে কাতার। বুধবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের বিভিন্ন প্রাসঙ্গিক প্রস্তাবের সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, অধিকৃত জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি মর্যাদা পরিবর্তনের লক্ষ্যে নেওয়া যেকোনো একতরফা পদক্ষেপ প্রত্যাখ্যান করে কাতার। জেরুজালেমে নতুন কোনো বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাকে বাধা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দোহা।
উল্লেখ্য, ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। এই অঞ্চলের মর্যাদা ও সেখানে বিদেশি কূটনৈতিক মিশন স্থাপন বিষয়টি দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বিতর্কিত ইস্যু।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























