ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ দৌলতপুরে জোড়া খুনের মামলার শুটার টুয়েল ফরাজী ১ দিনের রিমান্ডে: চাঞ্চল্যকর তথ্য প্রদান তাহিরপুরের অভিযান দেখলেই ওষুধের দোকান বন্ধ রাণীশংকৈলে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন  ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিভে গেল ২৬ বছরের প্রাণ ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ টাইগ্রেসদের মেয়র আইভীর আইনজীবীসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার

বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ১০:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে, নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কৃষ্টপুর এলাকায় ভোটারদের মাঝে গিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বলেন, বিরোধী দল ক্ষমতার কাছাকাছি থাকলে এলাকার উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রচারণাকালে তিনি বলেন, সরকারি দলের প্রার্থী হিসেবে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে আছেন। ভোটাররা তাঁকে নির্বাচিত করে সংসদে পাঠালে ঠাকুরগাঁওয়ে চলমান উন্নয়নকাজ আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।

পড়ুন>>ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ

তাঁর মতে, বিরোধী দলের কেউ নির্বাচিত হলে প্রত্যাশিত গতিতে উন্নয়নকাজ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়তে পারে। কৃষ্টপুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের সময় মির্জা ফয়সল এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশা জেনে ভবিষ্যতে সেগুলো পূরণে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

ভোটারদের সমর্থন চেয়ে তিনি বলেন, জনগণের পাশে থেকে এলাকার অগ্রগতিতে ভূমিকা রাখতে চান।
উপনির্বাচন ঘিরে ঠাকুরগাঁও-১ আসনের বিভিন্ন এলাকায় এখন প্রার্থীদের দিনভর প্রচারণা চলছে। প্রতিটি প্রার্থীই নিজ নিজ পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এতে স্থানীয় পর্যায়ে নির্বাচনি আমেজও ক্রমেই বাড়ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল

আপডেট সময় : ১০:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬