ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে মন্ত্রী কর্তৃক সম্মাননা পেলেন বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতারের পৌরসভামন্ত্রী আবদুল্লাহ বিন হামাদ বিন আবদুল্লাহ আল আত্তিয়াহ সম্প্রতি এক বিশেষ সম্মাননা প্রদান করেছেন বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে। সিলেটের কানাইঘাট উপজেলার ৮ নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাখাইরপাড় গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম কাতারের পৌরসভা মন্ত্রণালয়ের পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত আছেন। তার বাবার নাম লাল মিয়া। ফখরুল ইসলামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৮ নং ঝিঙ্গাবাড়ি ই্উনিয়নের ২ নং ওয়ার্ডের বাখাইরপাড় গ্রামে।

সম্প্রতি কাতারে আয়োজিত পরিবেশ বিষয়ক এক সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ফখরুল ইসলাম সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করেন। তার এই অসাধারণ পরিবেশনায় মুগ্ধ হয়ে উপস্থিত সবাই ভূয়সী প্রশংসা করেন। এই বিশেষ অংশগ্রহণের স্বীকৃতি হিসেবেই কাতারের পৌরসভামন্ত্রী তাকে এই সম্মাননা প্রদান করেছেন।

কাতার পৌরসভা মন্ত্রণালয় মূলত তাদের কর্মীদের কাজের স্বীকৃতি প্রদান এবং কর্মীদের নিজস্ব দক্ষতা ও সুপ্ত প্রতিভাকে উৎসাহিত করার লক্ষ্যেই এমন কার্যক্রম পরিচালনা করে থাকে। মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠানে কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একজন প্রবাসী বাংলাদেশি হিসেবে সরকারি এই উচ্চপর্যায়ের আয়োজনে নিজের প্রতিভা তুলে ধরার মাধ্যমে সম্মাননা অর্জন করা ফখরুল ইসলাম দুদুর জন্য যেমন একটি বড় অর্জন, তেমনি এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের একটি খবর।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাতারে মন্ত্রী কর্তৃক সম্মাননা পেলেন বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম

আপডেট সময় : ০৫:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬