ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত বছরেও কাটেনি জমির জট, ঝুঁকিপূর্ণ সেতুতে চলছে স্থলবন্দরের কার্যক্রম দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণ কিশোরগঞ্জে ট্রাক্টর ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ আর্থিক সামর্থ্য ছিল না হুইলচেয়ার কেনার,ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামুতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের প্রেসিডেন্ট: মৃত্যুর ঘটনা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় জেপি মরগান, ভিসা ও মাস্টারকার্ডের তথ্য ফাঁস বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম: সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন চলছে

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সহিংসতায় নিহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় পৃথক দুটি বন্দুক হামলায় নিরাপত্তা বাহিনীর মোট পাঁচজন সদস্য নিহত হয়েছেন। জেলা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদের তথ্যমতে, অভায়া ব্রিজের কাছে এফবিআরের সদস্যদের লক্ষ্য করে সশস্ত্র হামলা চালানো হলে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে তাদের মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই দিনে বান্নু রোডের কাছে একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে চালানো গুলিবর্ষণের ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সীমান্ত সংলগ্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি ক্রমাগত বাড়ছে। মূলত খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে এই অস্থিরতা সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানজুড়ে জঙ্গি হামলার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাসে যেখানে ১৯৯টি হামলা হয়েছিল, সেখানে সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২২৫টিতে। এটি গত ১২ বছরের মধ্যে দেশটিতে রেকর্ড পরিমাণ হামলার ঘটনা। তবে এর মধ্যেই নিরাপত্তা বাহিনীও সক্রিয় রয়েছে। গত মঙ্গলবার উত্তর ওয়াজিরিস্তান জেলায় জঙ্গিবিরোধী এক বিশেষ অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত ও দুজন আহত হওয়ার কথা জানিয়েছে পাক কর্তৃপক্ষ। এদিকে, ২০২৬ সালের সেপ্টেম্বরে গত ১২ বছরের মধ্যে পাকিস্তানে সবচেয়ে বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। আগস্টে এ সংখ্যা ছিল ১৯৯টি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সহিংসতায় নিহত ৫

আপডেট সময় : ০৬:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬