সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংস ৬ অস্ত্র
- আপডেট সময় : ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
সৌদি আরবের আকাশসীমায় ফের বড় ধরনের হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, খামিস মুশাইতের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন এবং জাজানের আকাশে আরও একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে ধ্বংস করা হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, খামিস মুশাইতের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। এতে বেশ কিছু ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। আল-মালিকি হুশিয়ারি দিয়ে বলেন, হুতি মিলিশিয়াদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে জোট বাহিনী তাদের কার্যকরী সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে।
এর কয়েক ঘণ্টা আগেই সৌদি কর্তৃপক্ষ মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার পেছনে হুতিদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে। গত মঙ্গলবার ভোরে চালানো ওই ড্রোন হামলায় কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অচল হয়ে পড়ে। তবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সামগ্রিকভাবে সচল রয়েছে বলে জানায় জোট। মসজিদে নববীসহ মদিনার গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহের প্রধান মাধ্যম এই তাইবা বিদ্যুৎ কেন্দ্রটি।
মদিনার এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডান। গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে জানিয়েছে, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলোর সুরক্ষা জিসিসি সদস্য দেশগুলোর সম্মিলিত নিরাপত্তারই অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















