বাংলাদেশে ১০০ কোটি টাকার টিসিসিএ কারখানা গড়ছে এসআর গ্রুপ
- আপডেট সময় : ১০:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের শিল্প খাতে বৈদেশিক বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করে প্রায় ১০০ কোটি টাকার একটি যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসআর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আন্তর্জাতিক তিন প্রতিষ্ঠানের সমন্বয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। অংশীদার প্রতিষ্ঠানগুলো হলো চীনের পুয়াং ক্লিনওয়ে কেমিক্যালস লিমিটেড (Puyang Cleanway Chemicals Ltd.), কানাডার কিংস প্যাসিফিক এন্টারপ্রাইজেস লিমিটেড (Kings Pacific Enterprises Ltd.) এবং জার্মানির স্টেইনবাখ ক্লোরিন জিএমবিএইচ (Steinbach Chlorine GmbH)। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়েছে।
প্রস্তাবিত এই যৌথ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘এসআর প্যাসিফিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। মূলত আধুনিক ট্রাইক্লোরো আইসোসায়ানিউরিক অ্যাসিড (TCCA) উৎপাদনের লক্ষ্যে এই কারখানা স্থাপন করা হচ্ছে। প্রকল্পের বৈশিষ্ট্য হলো, এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নিজস্ব কারখানায় উৎপাদিত ক্লোরিন কাঁচামাল হিসেবে সরাসরি ব্যবহৃত হবে। এছাড়া, এই কারখানা থেকে উৎপাদিত টিসিসিএ পণ্যের শতভাগই বিশ্ববাজারে রপ্তানির পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক কাজ এগিয়ে চলছে এবং ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন ও রপ্তানি শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী এবং পুয়াং কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সিনকে ওয়াং (XINKE WANG) স্বাক্ষর করেন। এ সময় এসআর গ্রুপের প্রধান স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মেহবুব চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মতে, এই বিনিয়োগ বাংলাদেশের রাসায়নিক শিল্পকে বিশ্বমান অনুযায়ী সমৃদ্ধ করবে। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনবল তৈরি এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনে এই কারখানাটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ















