পাবনায় নকল দুধ উৎপাদন: গৃহবধূকে এক লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৭:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সোমবার পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে পামওয়েল, ব্লিচিং পাউডার ও জেল দিয়ে নকল দুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পাবনায় নকল দুধ উৎপাদন: গৃহবধূকে এক লাখ টাকা জরিমানা
পাবনার বেড়া উপজেলার পেচাকোলা ঘাট এলাকায় গড়ে ওঠা একটি নকল দুধের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও দুধ তৈরিতে ব্যবহৃত অস্বাস্থ্যকর সামগ্রী জব্দ করা হয়েছে।
বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান এই অভিযানে নেতৃত্ব দেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়।
পড়ুন>>গাজায় ইসরায়েলকে অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ ভারতের: প্রতিবেদন
অভিযান চলাকালীন পলি ঘোষ (৩৫) নামের এক নারীকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পলি ঘোষ ও তার স্বামী উত্তম ঘোষ দীর্ঘ দিন ধরে নিজেদের বাড়িতে রাসায়নিক ও ক্ষতিকর উপাদান মিশিয়ে নকল দুধ তৈরি করে আসছিলেন।
অভিযানে তাদের ঘর থেকে বড় আকারের ডেগে সংরক্ষিত নকল দুধ ছাড়াও পামওয়েল, ব্লিচিং পাউডার, জেল, খাবার সোডা, গরম ছানার পানি, ক্রিম ও ফ্যাট তোলা দুধ জব্দ করা হয়। এসব তৈরিতে ব্লেন্ডার মেশিনও ব্যবহার করা হতো। নকল দুধ তৈরিতে জড়িত থাকার অভিযোগে পলি ঘোষকে (৩৫) ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পড়ুন>>দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি
জিজ্ঞাসাবাদে পলি ঘোষ নকল দুধ তৈরি ও বাজারজাতকরণের কথা স্বীকার করেছেন। পরে সাক্ষীদের সাক্ষ্য এবং উদ্ধার করা আলামতের ভিত্তিতে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বেড়া থানার পুলিশ সদস্যরা অভিযানে আদালতকে সহায়তা করেন। তবে অভিযানের সময় মূল হোতা উত্তম ঘোষকে বাড়িতে পাওয়া যায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানিয়েছেন, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ রাসায়নিক দিয়ে তৈরি এই দুধ উৎপাদনকারী নারী তার অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তার পরিবারে অপ্রাপ্তবয়স্ক সন্তান ও বয়োজ্যেষ্ঠ শাশুড়ি থাকায় মানবিক দিক বিবেচনা করে তাকে কারাদণ্ড না দিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পড়ুন>>এক ছাদের নিচে ৪৫ ফ্যাশন ব্র্যান্ডের শারদীয় প্রদর্শনী
তার ঘরে থাকা অপ্রাপ্তবয়স্ক সন্তান ও বৃদ্ধ শ্বাশুড়ির বিষয়ে মানবিক দিক বিবেচনা করে তাকে কারাদণ্ড না দিয়ে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে, জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং নকল দুধ উৎপাদন ও বিক্রি বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ”।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























