ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই জামালপুরে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জামায়াত কর্মী আটক যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক: ব্যাহত হাজারো ফ্লাইট মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের যুক্তরাষ্ট্রের সব বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করল এফএএ বাঁশখালীতে একই পরিবারে তিনজনের প্রাণহানি: তদন্তে পুলিশ মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস, অর্থাৎ জুলাই ও আগস্টে বাংলাদেশ সর্বমোট ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ তথ্যানুযায়ী, গত অর্থবছরের একই সময়ে এই ঋণের পরিমাণ ছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার বা ৮ হাজার ১৩১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ঋণের সুদ ও কিস্তি পরিশোধের পরিমাণ ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার বৃদ্ধি পেয়েছে।

পড়ুন>>নেদারল্যান্ডসের কোচ হিসেবে জাভির প্রথম জয়

মোট পরিশোধিত অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা এবং সুদ বাবদ ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা ব্যয় হয়েছে।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের ছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়সীমার মধ্যে নতুন করে ২৪ কোটি ডলারের ঋণের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণের প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ

আপডেট সময় : ১২:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬