ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাট: গ্রেপ্তার ৪ ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ পেছাল ৪ অক্টোবর ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে কর্মী নিয়োগ জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে ১৪১ মিলিয়ন ডলার অনুদান কাতারের সিকৃবিতে সিনিয়রদের বিরুদ্ধে জুনিয়রদের ওপর হামলার অভিযোগ, আহত ২ কিশোরগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আওয়ামী দোসরদের আটক করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন চিফ হুইপ নূরুল ইসলাম সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নস্যাৎ

ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ পেছাল ৪ অক্টোবর

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ পেছাল ৪ অক্টোবর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজিত লংমার্চের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

আগামীকাল ২৭ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও, খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানিয়েছেন, কর্মসূচিটি পিছিয়ে আগামী ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। পেশোয়ার থেকে শুরু হতে যাওয়া এই লংমার্চের মূল লক্ষ্য হিসেবে তিনি সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠা, বিচারব্যবস্থার স্বাধীনতা, সংবাদপত্রের মুক্তি এবং ইমরান খানের ঘোষিত ‘হাকিকি আজাদি’ বা প্রাপ্য স্বাধীনতা অর্জনের কথা উল্লেখ করেছেন।

বর্তমানে ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন। ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ লোকের সমাবেশ: খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী।

পড়ুন>>ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে কর্মী নিয়োগ

এদিকে এই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের নেতা-কর্মীরা ইমরান খানের মুক্তির দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। পিটিআই এর আগে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ লোকের সমাবেশের ঘোষণা দিয়েছিল। তবে লংমার্চ ঠেকাতে কেন্দ্রীয় সরকার ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে। রাজধানীসহ পাঞ্জাবের বিভিন্ন জেলায় কয়েক হাজার পুলিশ মোতায়েনের পাশাপাশি রেঞ্জার্স তলব করা হয়েছে। ইসলামাবাদ অভিমুখী গুরুত্বপূর্ণ মহাসড়ক ও মোটরওয়েগুলো বন্ধ রাখা হয়েছে অথবা সেখানে চলাচল সীমিত করা হয়েছে।

সরকার পিটিআইয়ের লংমার্চ মোকাবিলায় এরই মধ্যে অনেক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। চলমান উত্তেজনার মধ্যেই পিটিআইয়ের লংমার্চ নিয়ে খাইবার পাখতুনখওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি এক সংবাদ সম্মেলনে ভিন্নমত পোষণ করেছেন।

পড়ুন>>কিশোরগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তিনি দাবি করেছেন, পিটিআইয়ের অনেক কর্মী এখন নিজেরাই গ্রেপ্তার হওয়ার পথ খুঁজছেন এবং দল ছেড়ে বের হওয়ার সুযোগ খুঁজছেন। রাজনৈতিক অস্থিরতা ও এই লংমার্চের প্রভাব নিয়ে ইসলামাবাদ বর্তমানে বেশ উত্তপ্ত অবস্থায় রয়েছে, যেখানে ইতিমধ্যে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং পরিস্থিতি সামাল দিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশ ঘিরে উত্তাল ইসলামাবাদ, নিহত ৭, সেনা মোতায়েন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ পেছাল ৪ অক্টোবর

আপডেট সময় : ০৩:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬