কিশোরগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিকলী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান আপনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হাসপাতাল মোড় এলাকা থেকে আট সদস্যের একটি পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। তিনি উপজেলার ষাটধার গ্রামের বাসিন্দা সাবেক নায়েক মো. হাসানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলার আসামি হাসিবুর রহমান আপন।
পড়ুন>>অপ্রতীম মৃত্যুর ঘটনা মামলা: তদন্ত কর্মকর্তার বড় পরিবর্তন
স্থানীয়দের তথ্যমতে, তিনি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত একটি পরিবারের সন্তান এবং বিগত সরকারের আমলে সক্রিয় কর্মী ছিলেন। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় তিনি বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, ওই নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























