সংবাদ শিরোনাম :
জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত: প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি
সৃষ্টি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৯:৩৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত: প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি
শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাতে জাপানে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন। ঝড়ো বাতাসের তীব্রতার কারণে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
টাইফুনটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা সর্বোচ্চ ১৯৪ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। দুর্যোগের ঝুঁকি এড়াতে প্রায় ২০ লাখ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বাতাসের তীব্রতা ও ঝুঁকির কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রেল যোগাযোগও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
দুর্যোগ শুরুর আগেই জাপানের আবহাওয়া অধিদপ্তর জীবনহানির মতো বড় ধরনের বিপর্যয়ের আগাম সতর্কতা জারি করেছিল।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























