ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির দিল্লিতে নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মার্ক উড ভূমিদস্যুদের হাত থেকে পার্ক রক্ষায় স্বচ্ছতা জরুরি জাপানের কাছে হারে কাবাডিতে পদকের স্বপ্ন প্রায় শেষ সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, ২৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদনের আহ্বান গাজায় অর্থ সহায়তা নিয়ে অপপ্রচারের কড়া জবাব দিল কাতার অনুমোদন ছাড়াই সিলেট-তামাবিল সড়কে কাটা হচ্ছে শত শত গাছ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী ফ্রান্স জাতিসংঘে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রিফাত চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশির দশকের কবি এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিটে বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই তিনি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নিদ্রাহীনতা, প্রচণ্ড শারীরিক ক্লান্তি ও দুর্বলতায় ভুগছিলেন। হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

১৯৬০ সালে কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করা রিফাত চৌধুরী আশির দশকে সাহিত্যচর্চায় যুক্ত হন। তিনি সে সময় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে সক্রিয়ভাবে কাজ করেছেন এবং ‘ছাঁট কাগজের মলাট’ নামে একটি ম্যাগাজিন সম্পাদনাও করেছেন। ১৯৮৪ সালে তার প্রথম কবিতার বই ‘আলিঙ্গনের নাম’ প্রকাশিত হয়। এখন পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৯টি। তার কাব্যগ্রন্থের তালিকায় রয়েছে ‘মেঘের প্রতিভা’, ‘উঠন্ত বৃক্ষ্যের পত্র’, ‘বধির ব-দ্বীপ’, ‘সমুদ্রে নুনের পুতুল’, ‘সুপ্রভাত’, ‘সূর্য্য’, ‘আমি একজন ভৌগোলিক’-সহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য সৃষ্টি।

অভিনয় অঙ্গনে রিফাত চৌধুরী প্রথম নজর কাড়েন নূরুল আলম আতিক পরিচালিত ‘বিজন মানুষ’ নাটকের মাধ্যমে। মোস্তফা সরয়ার ফারুকীর জনপ্রিয় ধারাবাহিক ‘সিক্সটি নাইন’-এ ‘রিফাত কাকা’ চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এছাড়া ফারুকীর ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমায় অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন এই গুণী শিল্পী।

তার অভিনীত দর্শকনন্দিত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘হাউজফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘৪২০’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’। অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখি চালিয়ে যাওয়া এই শিল্পীর অসুস্থতার খবরে বিনোদন পাড়া ও সাহিত্যাঙ্গনের শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রিফাত চৌধুরী

আপডেট সময় : ০১:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬