ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় মোর নাম এই নামে খ্যাত হোক আমি তোমাদেরই লোক’ – নিজ জেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২ তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ইরানের সঙ্গে যুদ্ধে কোণঠাসা ট্রাম্প, দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় প্যানেটা অস্তিত্ব সংকটে কুতুবদিয়ার ম্যানগ্রোভ বন: লবণ চাষের আগ্রাসনে কমছে উপকূলের রক্ষাকবচ নেপালে বন্যায় নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার বৃদ্ধা, শোকের বদলে পরিবারে স্বস্তি রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড়: দেড় লাখ কোটি টাকা ছাড়াল অংক ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: মধ্যবর্তী নির্বাচনই নির্ধারণ করবে যুদ্ধের ভবিষ্যৎ মোড়

ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২

 

 

ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেটের বড় চালানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে তাদের কাছ থেকে মোট ১ হাজার ২৭৫ পিস ট্যাপেনটাডল ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্যামল দাস (২২) নামে আরও এক যুবক পালিয়ে যান। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই নিতাই চন্দ্র রায়সহ পুলিশের একটি টহল দল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ মাসুদ রানা (২৯) নামে এক যুবককে আটক করা হয়।

পড়ুন>>তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে তল্লাশি করে ৩০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা পুলিশকে জানান, তিনি পীরগঞ্জ থানার মিত্রবাটি (জোরাকবর) এলাকার শ্রী প্রদীপ দাসের কাছ থেকে এসব মাদক সংগ্রহ করেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রাত ১০টার দিকে প্রদীপ দাসের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তার শয়নকক্ষের খাট ও তোশকের নিচে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৪৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৯৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

পড়ুন>>বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে শ্রী প্রদীপ দাস (২০)কে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার ভাই শ্রী শ্যামল দাস (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, অভিযানে উদ্ধার হওয়া ১ হাজার ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া নগদ ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন>>বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের সিডিএমএস ডাটাবেজ পর্যালোচনা করে দেখা গেছে, গ্রেপ্তারকৃত মাসুদ রানার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই চারটি মাদক মামলা রয়েছে।

 

এছাড়া প্রদীপ দাস ও পলাতক শ্যামল দাসের বিরুদ্ধেও পীরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক শ্যামল দাসকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে মর্মেও ওসি জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!